অনলাইনে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৫

বিভাগ
চলমান
অবস্থা
সমাপ্ত
তারিখ
৬ অক্টো, ২০২৫ থেকে ২০ ডিসে, ২০২৫

“তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম, যিনি নিজে কোরআন শিখেন ও অন্যকে শিক্ষা দান করেন”- সহীহ বুখারী ৫০২৭

দেশের এক বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে দেশ-বিদেশে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন, ASH Foundation) কর্তৃক আয়োজিত

অনলাইনে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৫

*নিয়মাবলীঃ

১। দেশ-বিদেশের যে কোন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবেন।

২। প্রতিজন বিজয়ী নগদ অর্থ, সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট পাবেন। A ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থানের ্নগদ অর্থ পুরস্কার যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা। B ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থানের ্নগদ অর্থ পুরস্কার যথাক্রমে ৮ হাজার, ৬ হাজার ও ৪ হাজার টাকা। C ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থানের নগদ অর্থ পুরস্কার যথাক্রমে ৭ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা।

৩। ক্যাটাগরি A (বিশ্ববিদ্যালয়), B (কলেজ) ও C (স্কুল) এই ৩ ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

৪। প্রত্যেক প্রতিযোগী ন্যুনতম একটা স্যোশাল মিডিয়াতে (ফেইসবুক, ইউটিউব ও টিকটকে) নিজের তেলাওয়াত আপলোড করবেন। অধিক মিডিয়াতে আপলোড পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা বাড়াতে পারে।  তেলাওয়াতের সর্বোচ্চ সময় ২ মিনিট।

৫। নিজের আপলোড কৃত ভিডিওতে হ্যাশ ট্যাগ #ASHFOUNDATION #ASHF #QURAN লিখতে হবে। ফাউন্ডেশনের ঘোষনা ভিডিও নিজ আইডিতে শেয়ার ও এই ভিডিওর কমেন্ট বক্সে ন্যুনতম ১০ জনকে মেনশন দিতে হবে। 

৬। C তথা স্কুল ক্যাটাগরির শিক্ষার্থীরা অভিভাবকের আইডি থেকে নিজ নিজ ভিডিও আপলোড করতে পারবেন। এ ক্ষেত্রে অভিভাবক সহযোগিতা করতে পারবেন।

৭। রেজিস্ট্রেশন ও ভিডিও আপলোডের শেষ সময়ঃ ২০/১০/২০২৫ইং সোমবার বাংলাদেশ সময় রাত ১১ঃ ৫৯

৮। হাফেজ বা মাদ্রাসা পড়ুয়া (বর্তমান বা সাবেক) শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার বিনীত অনুরোধ রইলো। হাফেজ বা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আগামীতে ভিন্ন উদ্যোগ আসবে, ইনশাআল্লাহ!