
"মনজিল" এর পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যানকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দূর্যোগে সেবা প্রদানের জন্য দেয়া হয়েছে গুণীজন সম্মাননা
আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের চেয়েও আরো অনেকেই মানবিক সেবা দিয়ে যাচ্ছেন। হয়তো নীরবে, নিভৃতে বা সরবে। সকল সম্মানিত স্বেচ্ছাসেবীকে অন্তর থেকে স্যালুট! দেশব্যাপী বিবিধ মানবিক দূর্যোগে নিজেদের সর্বোচ্চ প্রচেস্টা নিয়ে ঝাপিয়ে পড়া সংগঠন "মনজিল" এর পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যানকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দূর্যোগে সেবা প্রদানের জন্য গতকাল দেয়া হয়েছে গুণীজন সম্মাননা। বিনয়ের সহিত জানাচ্ছি, যথারীতি এ সম্মাননা Alhaj Shamsul Hoque Foundation এর সকল শুভানুধ্যায়ী, সম্মানিত দাতা, উপদেষ্টামন্ডলী, কার্যনির্বাহী পরিষদ, নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীগণেরই মূলতঃ প্রাপ্য। অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মমতাজ উদ্দিন কাদেরী, অনুষ্ঠানের অন্যতম আয়োজক চান্দগাঁও এলাকার কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ আলাউদ্দীন চৌধুরী ভাই, মনজিলের সভাপতি ডা.মুহাম্মদ আলাউদ্দিন ভাইসহ সংশ্লিষ্ট সকলের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। অনুষ্ঠানে সীরাত পাঠ, ক্যালিগ্রাফি অংকন প্রতিযোগিতার বিষয়টা দারুণ লেগেছে, আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ সকলকে সঠিক মনজিলে মাকসুদে পৌঁছানোর তোফিক দান করুন।