স্বেচ্ছাসেবক নিবন্ধন

বিভাগ
চলমান
অবস্থা
সমাপ্ত
তারিখ
১৫ জুল, ২০২৫ থেকে ১১ ডিসে, ২০২৫

তাহলে আজই যুক্ত হন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন-এর স্বেচ্ছাসেবী পরিবারে!

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সারা দেশের ৬৪টি জেলায় মানবিক কার্যক্রম বিস্তারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই বিশাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, জেলা ও উপজেলা পর্যায়ে গড়ে তোলা হয়েছে নিবেদিত স্বেচ্ছাসেবক টিম, যারা সবসময় মানবতার সেবায় প্রস্তুত।

প্রতিদিনই বহু আগ্রহী ভাই-বোন আমাদের ইনবক্সে স্বেচ্ছাসেবক হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
তাদের আগ্রহকে সম্মান জানিয়ে আমরা নির্দিষ্ট সময় অন্তর স্বেচ্ছাসেবক নিবন্ধন ফর্ম উন্মুক্ত করি, যেখানে আগ্রহীরা আবেদন করতে পারেন।

নিবন্ধনের পর আমরা আবেদনগুলো যাচাই-বাছাই করে ধাপে ধাপে স্বেচ্ছাসেবীদের আমাদের কার্যক্রমে যুক্ত করি। প্রয়োজন অনুযায়ী, উপজেলা বা ওয়ার্ড পর্যায়ে দায়িত্বও প্রদান করা হয়।

আমরা বিশ্বাস করি — "সেবা মানেই ইবাদত।"
আপনার একটি পদক্ষেপ বদলে দিতে পারে আপনার এলাকার চিত্র।

আপনিও যদি নিজের এলাকায় মানুষের পাশে দাঁড়িয়ে কিছু করতে চান, তাহলে এখনই স্বেচ্ছাসেবক নিবন্ধন ফর্ম পূরণ করুন এবং এই মানবিক যাত্রার অংশ হয়ে উঠুন.